তকদিরের ফয়সালায় সন্তুষ্টি_
#তকদিরের ফয়সালায় সন্তুষ্টি_
দুনিয়ায় অনেক কিছুই ঘটে, যা আমরা কখনোই চাই না; তবুও তকদিরের ফয়সালা বলে তা মেনে নিতে হয়।
আবার, এমনও অনেক কিছু আছে, যা আমরা অন্তর দিয়ে চাই, দোয়া করি, চেষ্টা করি—কিন্তু তবুও তা আমাদের ভাগ্যে জোটে না।
তাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো—চেষ্টা করা আমাদের দায়িত্ব, আর ফলাফলের ফয়সালা আল্লাহ তাআলার। তিনি যা দেন, তা তাঁর অসীম হিকমতের কারণে দেন; আর যা থেকে বঞ্চিত করেন, তাতেও নিশ্চয়ই আমাদের জন্য কোনো না কোনো কল্যাণ নিহিত থাকে।
আলহামদুলিল্লাহি 'আলা কুল্লি হাল
(الحمد لله على كل حال)।
সর্বাবস্থায় সকল প্রশংসা একমাত্র আল্লাহর।
✍️ কবি ক্বারী মুহাম্মদ আব্দুর রহমান আল সজিব
লেখক, সমসাময়িক চিন্তাবিদ
একজন সাধারণ মানুষ
Comments
Post a Comment