Posts

তকদিরের ফয়সালায় সন্তুষ্টি_

 # তকদিরের ফয়সালায় সন্তুষ্টি_ দুনিয়ায় অনেক কিছুই ঘটে, যা আমরা কখনোই চাই না; তবুও তকদিরের ফয়সালা বলে তা মেনে নিতে হয়। আবার, এমনও অনেক কিছু আছে, যা আমরা অন্তর দিয়ে চাই, দোয়া করি, চেষ্টা করি—কিন্তু তবুও তা আমাদের ভাগ্যে জোটে না। তাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো—চেষ্টা করা আমাদের দায়িত্ব, আর ফলাফলের ফয়সালা আল্লাহ তাআলার। তিনি যা দেন, তা তাঁর অসীম হিকমতের কারণে দেন; আর যা থেকে বঞ্চিত করেন, তাতেও নিশ্চয়ই আমাদের জন্য কোনো না কোনো কল্যাণ নিহিত থাকে। আলহামদুলিল্লাহি 'আলা কুল্লি হাল  (الحمد لله على كل حال)। সর্বাবস্থায় সকল প্রশংসা একমাত্র আল্লাহর। ✍️ কবি ক্বারী মুহাম্মদ আব্দুর রহমান আল সজিব লেখক, সমসাময়িক চিন্তাবিদ একজন সাধারণ মানুষ

সম্মান বনাম পেশা

  সম্মান বনাম পেশা সকল পেশার মানুষকে সমানভাবে শ্রদ্ধা, সম্মান করা উচিত। এটা আমাদের দেশে নেই। অথচ আমাদের সোনার বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে তো ধরেই না; বিভিন্ন আন্তর্জাতিক সূচকেও আমাদের এখনও দরিদ্র দেশ হিসেবে দেখা হয়। ব্যক্তিগতভাবে, জাতিসংঘের বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ক মিটিংয়ে যোগদান করেছি, আন্তর্জাতিক গবেষণামূলক কোর্স করেছি। সেখানে যা দেখলাম—আমাদের দেশ এখনও অনেক ক্ষেত্রেই পিছিয়ে আছে। দুঃখের বিষয়, আমাদের সমাজের অনেক মানুষ প্রত্যেক পেশার মানুষকে সম্মান দিতে জানেন না। কারণ, শুধু ডিগ্রি অর্জন করলেই প্রকৃত শিক্ষিত হওয়া যায় না; নৈতিকতা ও সৃজনশীলতার অভাব থাকলে সে শিক্ষিত নয়, বরং গোঁড়ামি ও সংকীর্ণ মানসিকতার পরিচয় বহন করে। একটি কথা মনে রাখুন—কাউকে যদি ছোট কোনো কাজ করতে দেখেন, তাহলে তাকে মূর্খ, অশিক্ষিত বা অযোগ্য ভাবা থেকে বিরত থাকুন। হতে পারে, তিনি আপনার পুরো বংশের সবার চেয়েও অধিক উচ্চশিক্ষিত, অধিক জ্ঞানী এবং অধিক অভিজ্ঞ। মানুষের মর্যাদা তার পেশায় নয়, তার চরিত্র, জ্ঞান, নৈতিকতা ও তাকওয়ায়। আল্লাহর ওলী, আল্লামা জালালউদ্দিন রুমী (রহ.) বলেছিলেন, "তোমার সামনে যাকে দেখবে, তাকেই তোমার থেকে উত্ত...

কবি ক্বারী মুহাম্মদ আব্দুর রহমান আল সজিব—এর নতুন কবিতা প্রকাশিত

Image
  ধৈর্য:আমার দর্শন - ক্বারী মুহাম্মদ আব্দুর রহমান আল সজিব আল্লাহ বলেন— "নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি।" তাই তো আমি ঝড়কে দেখি—রহমতেরই এক দৃষ্টি। ধৈর্য মানে নীরব থাকা নয়, জেগে থাকার নাম, অশ্রু লুকিয়ে রবের পথে রাখি অবিচল পা। যে হৃদয় আজ ভাঙছে নীরব, কাল সে-ই হবে দীপ, সবর যাদের জীবনসাথী, হারে না তাদের নীড়। সময় শুধু পরীক্ষা নেয়, রায় দেয় মহান রব, অহংকার নয়—সবরই খুলে রহমতের সব দরজ। অন্ধ রাতও শেষ হয়ে যায় সুবহে সাদিকের আলোয়, ধৈর্যের বীজ যে বুনে রাখে, ফল সে পায়ই ভালোয়। আমি বিশ্বাস করি শুধু—রবের প্রতিশ্রুতি সত্য; সবরের শেষে ফুটবেই এক জান্নাত-ছোঁয়া প্রভাত। প্রকাশের সময়: ২৯/০৬/২০২৬, ০১:৫১ মি: বিষয়শ্রেণী: জীবনবোধের কবিতা প্রকাশির ওয়েবসাইট : ভারত-বাংলাদেশের সর্ববৃহৎ কবি-সাহিত্যিকদের অনলাইন প্ল্যাটফর্ম বাংলা কবিতা ডট কম। (https://www.bangla-kobita.com/sajib2022/the-philosophy-of-patience/)

আমেরিকান বিশ্ববিদ্যালয় UoPeople-এর ফুল স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থী কবি সজিবের অনন্য আন্তর্জাতিক স্বীকৃতি

Image
  বিশ্ব র‍্যাংকিংয়ে সেরা অ্যাম্বাসেডরদের তালিকায় বাংলাদেশি কবি ও শিক্ষার্থী আল সজিব: অর্জন করলেন অনন্য আন্তর্জাতিক সম্মাননা মূল খবর : সিলেট, ২৭ জুন ২০২৬: আন্তর্জাতিক শিক্ষাঙ্গন ও সাহিত্য পরিমণ্ডলে একের পর এক গৌরবময় মাইলফলক স্পর্শ করছেন বাংলাদেশি তরুণ কবি ও শিক্ষাব্রতী ক্বারী মুহাম্মদ আব্দুর রহমান আল সজিব (অ্যাকাডেমিক নাম: মো: সাজিবুর রহমান)। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভিত্তিক বিশ্বের প্রথম অলাভজনক এবং আমেরিকান অ্যাক্রেডিটেড অনলাইন বিশ্ববিদ্যালয় 'ইউনিভার্সিটি অব দ্য পিপল' (University of the People - UoPeople,CA, USA)-এর গ্লোবাল ড্যাশবোর্ডে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে বিশ্ব র‍্যাংকিংয়ে (World Rank) সেরাদের তালিকায় ‘বেস্ট অ্যাম্বাসেডর’ হিসেবে অনন্য আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছেন তিনি। বিশ্ববিদ্যালয়টির বৈশ্বিক কার্যক্রমে অসামান্য অবদান এবং প্রতিশ্রুতির স্বীকৃতিস্বরূপ সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির অফিসিয়াল অ্যাম্বাসেডর পোর্টাল থেকে তাকে এই মর্যাদাপূর্ণ বৈশ্বিক এওয়ার্ড ও সনদ প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়টির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফর এনরোলমেন্ট, আসাফ ওলফ (Asaf Wolff) স্...

কারবালার রক্তিম প্রান্তর - কবি ক্বারী মুহাম্মদ আব্দুর রহমান আল সজিব (লেখক ও সমসাময়িক চিন্তাবীদ, জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক সংস্থা কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত)

 কারবালার রক্তিম প্রান্তর - কবি ক্বারী মুহাম্মদ আব্দুর রহমান আল সজিব মহররমের চাঁদ ওঠে, শোকের কালো নিশান, ফোরাত কাঁদে আজও যেন শুনে হুসাইনের আহ্বান। বালুকার বুকে লিখা আছে অমর এক ইতিহাস, সত্যের পথে জীবন দেওয়া ঈমানের সর্বনাশ নয়, সর্বোচ্চ বিকাশ। কারবালার তপ্ত মাঠে দাঁড়িয়েছিল এক কাফেলা, সংখ্যায় ছিল অল্প তারা, তবু হৃদয় ছিল পাহাড়সম বেলা। ক্ষমতার সিংহাসন চেয়েছিল সত্যকে করতে বন্দী, কিন্তু হুসাইন শিখালেন—মুমিন কখনো হয় না অন্যায়ের সন্ধি। তৃষ্ণার্ত শিশু, অশ্রুভেজা তাঁবু, রক্তরাঙা দুপুর, তবুও মুখে ছিল না পরাজয়, ছিল রবের নূর। তলোয়ার ভাঙতে পারে দেহ, আদর্শ ভাঙে না কভু, কারবালার প্রতিটি কণা আজও সে সাক্ষ্য বহে প্রভু। ইয়াজিদের রাজত্ব মুছে গেছে সময়ের ঝড়ে, হুসাইনের নাম আজও জাগে কোটি হৃদয় জুড়ে। কারণ সত্যের প্রদীপ কখনো নিভে না অত্যাচারে, শহীদের রক্ত ফুটে ওঠে যুগে যুগে প্রতিবাদী ধ্বনিধারে। হে হুসাইন (আ.)! তোমার শিক্ষা মাথা নত না করার গান, জালিমের সামনে সত্য বলা ঈমানেরই সম্মান। যেখানে অন্যায়, সেখানেই কারবালার ডাক শোনা যায়, যেখানে সত্য, সেখানেই হুসাইনী চেতনা জেগে রয়। আজও মহররম এলে হৃদয় বলে নির্ভীক ভাষায়, “স...

আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কবি সজিবের নতুন কবিতা প্রকাশ

Image
ডেস্ক রিপোর্ট|| বাংলা সাহিত্যাঙ্গনে নতুন করে আলোড়ন তুলেছেন তরুণ কবি ক্বারী মুহাম্মদ আব্দুর রহমান আল সজিব। তাঁর রচিত সমসাময়িক প্রেক্ষাপটভিত্তিক হৃদয়স্পর্শী কবিতা “বাঁধভাঙা বেদনা” সম্প্রতি ভারত-বাংলাদেশের কবি ও সাহিত্যিকদের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম বাংলা কবিতা ডট কম-এ প্রকাশিত হয়েছে। কবিতাটিতে বৈশাখী ঝড়, হাওরের বাঁধ ভেঙে পানি প্রবেশ এবং সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকদের দুর্দশার চিত্র অত্যন্ত জীবন্তভাবে ফুটে উঠেছে। “সারা বাংলাদেশ ডুবছে আজ”—এই পংক্তির মাধ্যমে কবি বর্তমান পরিস্থিতির গভীর বেদনা ও বাস্তবতাকে তুলে ধরেছেন। বিশেষজ্ঞদের মতে, কবিতাটি কেবল একটি সাহিত্যকর্ম নয়, বরং এটি একটি সামাজিক প্রতিবাদ ও মানবিক আবেদন। কৃষকের কান্না, ফসলহানির বেদনা এবং প্রকৃতির নির্মম রূপ—সবকিছুই কবির কলমে শক্তিশালীভাবে প্রতিফলিত হয়েছে। কবি ক্বারী মুহাম্মদ আব্দুর রহমান আল সজিব ইতোমধ্যে বাংলা সাহিত্য জগতে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। তাঁর কবিতা পাঠকদের মাঝে ব্যাপক সাড়া ফেলছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রশংসিত হচ্ছে। সাহিত্যপ্রেমীদের মতে, “বাঁধভাঙা বেদনা” বর্তমান সময়ের একট...