কবি ক্বারী মুহাম্মদ আব্দুর রহমান আল সজিব সবাইকে জানালেন ঈদুল-ফিতরের শুভেচ্ছা 🌙




কবি ক্বারী মুহাম্মদ আব্দুর রহমান আল সজিব সবাইকে জানালেন ঈদুল-ফিতরের শুভেচ্ছা 🌙

এডমিন ডেস্ক|প্রকাশকাল: চাঁদ রাত |সময়: রাত ১২টা ১১মিঃ

পবিত্র ঈদুল-ফিতরের আনন্দ ও সুখের মুহূর্তে শুভেচ্ছা জানালেন জাতিসংঘ, ইউনিসেফ, ইউএনডিপি, জার্মান সরকারসহ বিভিন্ন আন্তর্জাতিক সুপরিচিত সংস্থা এবং একাধিক বিশ্ববিদ্যালয় ও মাল্টিন্যাশনাল কোম্পানি Accenture কর্তৃক বহু ক্ষেত্রে স্বীকৃতি ও প্রশিক্ষণপ্রাপ্ত, ব্যক্তিত্বে উদ্ভাসিত, কবি, লেখক ও সমসাময়িক চিন্তাবীদ ক্বারী মুহাম্মদ আব্দুর রহমান আল সজিব।


তিনি তাঁর বার্তায় মানবিক মূল্যবোধ, ভ্রাতৃত্ব এবং শান্তির উপর গুরুত্বারোপ করেছেন। ক্বারী সজিব বিশেষভাবে ধণীদের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তারা যথাসম্ভব যাকাত ও ফিতরা আদায় করে সমাজের গরীব, দু:খী ও অসহায় মানুষের পাশে দাঁড়ান। এর মাধ্যমে ঈদুল-ফিতরের আনন্দ শুধু ব্যক্তিগত আনন্দ হিসেবে সীমাবদ্ধ না থেকে সমাজের সকল স্তরে ছড়িয়ে পড়ে।

ক্বারী সজিব বলেছেন, ঈদ কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি একটি সামাজিক বন্ধন, যা ধনী ও দারিদ্র্য সীমার মানুষের মধ্যে মানবিক সহমর্মিতা ও সামাজিক সংহতি গড়ে তোলে। তিনি সকলকে উৎসাহিত করেছেন যেন ধণী, গরীব এবং দু:খী—সকলেই একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে, যাতে সমাজে শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, যাকাত ও ফিতরা প্রদান শুধুমাত্র অর্থের বিনিময়ে সৎ কাজ নয়, এটি একটি সুযোগ, যার মাধ্যমে মানুষ একে অপরের দুঃখ-বেদনা ও প্রয়োজন বোঝে এবং একে অপরের পাশে দাঁড়ায়। ঈদুল-ফিতরের আনন্দ সেই সময় সত্যিকারের পূর্ণতা পায় যখন আমাদের সমাজের সকল মানুষ—সমৃদ্ধ এবং অসহায়—একসাথে উদযাপন করে।

ঈদুল-ফিতরের এই বিশেষ দিনে ক্বারী সজিব সকলের জন্য পাঠিয়েছেন দোয়া:

«تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنكُمْ صَالِحَ الْأَعْمَالِ»

(আল্লাহ আমাদের এবং আপনাদের সকল সৎ কাজ গ্রহণ করুন।)

তিনি আশা প্রকাশ করেছেন যে, এই ঈদ সকলের জীবনে শান্তি, আনন্দ, খুশি এবং সমৃদ্ধি বয়ে আনবে। পাশাপাশি, এটি আমাদের মনে করাবে যে ঈদ উদযাপন মানে শুধু ব্যক্তিগত আনন্দ নয়, বরং সমাজের দুর্বল ও দু:খী মানুষদের আনন্দের অংশীদার হওয়া।

ক্বারী সজিবের এই শুভেচ্ছা বার্তা মানবিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ ও ঈদের সঠিক মাহাত্ম্য উপলব্ধি করার একটি সুন্দর উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।







Comments

Popular posts from this blog

বাংলাদেশের বিজয়ে বীর মুক্তিযোদ্ধাদের অবদান: এক মহৎ সংগ্রামের ইতিহাস

আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কবি সজিবের নতুন কবিতা প্রকাশ

বাংলা, মুসলিমদের রক্ষিত ভাষা-আলোচনাঃ