আমেরিকান বিশ্ববিদ্যালয় UoPeople-এর ফুল স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থী কবি সজিবের অনন্য আন্তর্জাতিক স্বীকৃতি
বিশ্ব র্যাংকিংয়ে সেরা অ্যাম্বাসেডরদের তালিকায় বাংলাদেশি কবি ও শিক্ষার্থী আল সজিব: অর্জন করলেন অনন্য আন্তর্জাতিক সম্মাননা
মূল খবর :
সিলেট, ২৭ জুন ২০২৬: আন্তর্জাতিক শিক্ষাঙ্গন ও সাহিত্য পরিমণ্ডলে একের পর এক গৌরবময় মাইলফলক স্পর্শ করছেন বাংলাদেশি তরুণ কবি ও শিক্ষাব্রতী ক্বারী মুহাম্মদ আব্দুর রহমান আল সজিব (অ্যাকাডেমিক নাম: মো: সাজিবুর রহমান)। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভিত্তিক বিশ্বের প্রথম অলাভজনক এবং আমেরিকান অ্যাক্রেডিটেড অনলাইন বিশ্ববিদ্যালয় 'ইউনিভার্সিটি অব দ্য পিপল' (University of the People - UoPeople,CA, USA)-এর গ্লোবাল ড্যাশবোর্ডে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে বিশ্ব র্যাংকিংয়ে (World Rank) সেরাদের তালিকায় ‘বেস্ট অ্যাম্বাসেডর’ হিসেবে অনন্য আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছেন তিনি।
বিশ্ববিদ্যালয়টির বৈশ্বিক কার্যক্রমে অসামান্য অবদান এবং প্রতিশ্রুতির স্বীকৃতিস্বরূপ সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির অফিসিয়াল অ্যাম্বাসেডর পোর্টাল থেকে তাকে এই মর্যাদাপূর্ণ বৈশ্বিক এওয়ার্ড ও সনদ প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়টির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফর এনরোলমেন্ট, আসাফ ওলফ (Asaf Wolff) স্বাক্ষরিত একটি বিশেষ সনদের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাকে এই গ্লোবাল অ্যাম্বাসেডর (AY2026 - T5) পদের স্বীকৃতি দেওয়া হয়েছে।
বৈশ্বিক ড্যাশবোর্ডে রেকর্ড ১৩,৩৬০ পয়েন্ট ও ৪৩৩ স্টার অর্জন
বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল অ্যাম্বাসেডর পোর্টালের লাইভ পরিসংখ্যান অনুযায়ী, সজিব তার নিরলস কাজের মাধ্যমে ড্যাশবোর্ডে ১৩,৩৬০ পয়েন্ট এবং ৪৩৩টি স্টার/মেডেল অর্জনের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছেন। তার এই অনন্য সক্রিয়তার জন্য ড্যাশবোর্ড থেকে তাকে বেশ কিছু মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক ডিজিটাল ব্যাজ (Badges) প্রদান করা হয়েছে। যার মধ্যে অন্যতম:
- Feedback Rockstar & Expert Badge: ১০ বারেরও বেশি অত্যন্ত কার্যকরী ও গঠনমূলক প্রাতিষ্ঠানিক মতামত বা ফিডব্যাক প্রদানের জন্য এই সর্বোচ্চ স্তরের ব্যাজ লাভ করেন।
- Social Promotion Superstar & Expert Badge: বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য ও বিশ্বব্যাপী ফ্রি উচ্চশিক্ষার বার্তা ১০ বারের বেশি সফলভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সফল প্রচারণার জন্য এই সুপারস্টার ব্যাজ অর্জন করেন।
- 10,000 Points Milestone Badge: গ্লোবাল লিডারবোর্ডে একজন দক্ষ ও প্রথম সারির অ্যাম্বাসেডর হিসেবে নিজের অবস্থান পোক্ত করে এই মাইলফলক ব্যাজটি নিজের ঝুলিতে ভরেন।
আমেরিকান বিশ্ববিদ্যালয়ে ফুল স্কলারশিপ ও আন্তর্জাতিক স্বীকৃতি
উল্লেখ্য, কবি মুহাম্মদ আব্দুর রহমান আল সজিব উক্ত নামী বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত মর্যাদাপূর্ণ শতভাগ ফুল স্কলারশিপ (Full Scholarship) নিয়ে বর্তমানে 'হেলথ সায়েন্স' (Health Science) বিভাগে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ 'ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া' (UC)-এর মতো মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আঞ্চলিক শিক্ষা বোর্ড WASC Senior College and University Commission (WASCUC) দ্বারা সরাসরি অনুমোদিত ও স্বীকৃত।
শিক্ষা ও বৈশ্বিক সমাজসেবামূলক কার্যক্রমে অনন্য ভূমিকা রাখার কারণে তিনি এর আগেও জাতিসংঘ (UN),সুইডেন সরকার-জার্মানসরকার, ইউনিভার্সিটি অফ কার্ডিফ,ইউকে, ইউনিভার্সিটি অফ লিডস ইউকে, ওপেন ইউনিভার্সিটি ইউকে,ইউনাইটেড ন্যাশন'স ইউনিভার্সিটি জাপান সহ ২২টি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, বৈশ্বিক প্ল্যাটফর্ম ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় কর্তৃক একাধিক সম্মাননা ও স্বীকৃতি লাভ করেছেন। বিশ্বমঞ্চে তার এই ধারাবাহিক অর্জন বাংলাদেশের তরুণ সমাজের জন্য অত্যন্ত গৌরব ও অনুপ্রেরণার।
ভারত-বাংলাদেশের সাহিত্য পরিমণ্ডলে শীর্ষস্থান ও ‘বাংলাবীদ লোগো’
অ্যাকাডেমিক ও আন্তর্জাতিক সফলতার সমান্তরালে সাহিত্য অঙ্গনেও তিনি এক সুপরিচিত ও সমাদৃত নাম। দুই বাংলার পাঠক ও লেখক মহলে তিনি "কবি ক্বারী মুহাম্মদ আব্দুর রহমান আল সজিব" হিসেবে অত্যন্ত পরিচিত। ভারত এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় ও জনপ্রিয় কবিদের যৌথ সাহিত্যভিত্তিক প্ল্যাটফর্মগুলোতে তিনি একজন 'সিনিয়র কবি' হিসেবে নিজের স্থান করে নিয়েছেন। একই সাথে বাংলা ভাষা ও সৃজনশীল সাহিত্যচর্চায় অসামান্য পান্ডিত্য ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি মর্যাদাপূর্ণ 'বাংলাবীদ' লোগো পেয়ে ভূষিত হয়েছেন। দুই বাংলার সাহিত্য অঙ্গনে তার গভীর পদচারণা ও সৃষ্টিশীল সাহিত্যকর্ম ব্যাপক প্রশংসিত।
এই গৌরবময় অর্জন সম্পর্কে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বিশ্ব র্যাংকিংয়ের সেরা তালিকায় স্থান পাওয়া কবি আল সজিব বলেন, "বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় একটি আমেরিকান বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ড্যাশবোর্ডে নিজের দেশের নাম উজ্জ্বল করতে পারা এবং বিশ্ব র্যাংকিংয়ে সেরা অ্যাম্বাসেডরদের তালিকায় স্থান পাওয়া অত্যন্ত আনন্দের। হেলথ সায়েন্সের একজন শিক্ষার্থী হিসেবে বিশ্বজুড়ে সুলভ স্বাস্থ্যশিক্ষা এবং সাহিত্যের মাধ্যমে মানুষের মাঝে ইতিবাচকতা ও মানবিকতার আলো ছড়িয়ে দিতে আমি আজীবন কাজ করে যেতে চাই।"
বিশ্বজুড়ে লাখো শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে ইউনিভার্সিটি অব দ্য পিপল এবং জাতিসংঘ সমর্থিত বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যার বৈশ্বিক নেটওয়ার্কেরই একটি উজ্জ্বল নক্ষত্র হিসেবে এখন বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে যাচ্ছেন তরুণ কবি, লেখক, সমসাময়িক চিন্তাবীদ ও কৃতি শিক্ষার্থী সজিব।





Comments
Post a Comment