Posts

Showing posts from July, 2026

তকদিরের ফয়সালায় সন্তুষ্টি_

 # তকদিরের ফয়সালায় সন্তুষ্টি_ দুনিয়ায় অনেক কিছুই ঘটে, যা আমরা কখনোই চাই না; তবুও তকদিরের ফয়সালা বলে তা মেনে নিতে হয়। আবার, এমনও অনেক কিছু আছে, যা আমরা অন্তর দিয়ে চাই, দোয়া করি, চেষ্টা করি—কিন্তু তবুও তা আমাদের ভাগ্যে জোটে না। তাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো—চেষ্টা করা আমাদের দায়িত্ব, আর ফলাফলের ফয়সালা আল্লাহ তাআলার। তিনি যা দেন, তা তাঁর অসীম হিকমতের কারণে দেন; আর যা থেকে বঞ্চিত করেন, তাতেও নিশ্চয়ই আমাদের জন্য কোনো না কোনো কল্যাণ নিহিত থাকে। আলহামদুলিল্লাহি 'আলা কুল্লি হাল  (الحمد لله على كل حال)। সর্বাবস্থায় সকল প্রশংসা একমাত্র আল্লাহর। ✍️ কবি ক্বারী মুহাম্মদ আব্দুর রহমান আল সজিব লেখক, সমসাময়িক চিন্তাবিদ একজন সাধারণ মানুষ

সম্মান বনাম পেশা

  সম্মান বনাম পেশা সকল পেশার মানুষকে সমানভাবে শ্রদ্ধা, সম্মান করা উচিত। এটা আমাদের দেশে নেই। অথচ আমাদের সোনার বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে তো ধরেই না; বিভিন্ন আন্তর্জাতিক সূচকেও আমাদের এখনও দরিদ্র দেশ হিসেবে দেখা হয়। ব্যক্তিগতভাবে, জাতিসংঘের বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ক মিটিংয়ে যোগদান করেছি, আন্তর্জাতিক গবেষণামূলক কোর্স করেছি। সেখানে যা দেখলাম—আমাদের দেশ এখনও অনেক ক্ষেত্রেই পিছিয়ে আছে। দুঃখের বিষয়, আমাদের সমাজের অনেক মানুষ প্রত্যেক পেশার মানুষকে সম্মান দিতে জানেন না। কারণ, শুধু ডিগ্রি অর্জন করলেই প্রকৃত শিক্ষিত হওয়া যায় না; নৈতিকতা ও সৃজনশীলতার অভাব থাকলে সে শিক্ষিত নয়, বরং গোঁড়ামি ও সংকীর্ণ মানসিকতার পরিচয় বহন করে। একটি কথা মনে রাখুন—কাউকে যদি ছোট কোনো কাজ করতে দেখেন, তাহলে তাকে মূর্খ, অশিক্ষিত বা অযোগ্য ভাবা থেকে বিরত থাকুন। হতে পারে, তিনি আপনার পুরো বংশের সবার চেয়েও অধিক উচ্চশিক্ষিত, অধিক জ্ঞানী এবং অধিক অভিজ্ঞ। মানুষের মর্যাদা তার পেশায় নয়, তার চরিত্র, জ্ঞান, নৈতিকতা ও তাকওয়ায়। আল্লাহর ওলী, আল্লামা জালালউদ্দিন রুমী (রহ.) বলেছিলেন, "তোমার সামনে যাকে দেখবে, তাকেই তোমার থেকে উত্ত...