সম্মান বনাম পেশা
সম্মান বনাম পেশা
সকল পেশার মানুষকে সমানভাবে শ্রদ্ধা, সম্মান করা উচিত।
এটা আমাদের দেশে নেই। অথচ আমাদের সোনার বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে তো ধরেই না; বিভিন্ন আন্তর্জাতিক সূচকেও আমাদের এখনও দরিদ্র দেশ হিসেবে দেখা হয়।
ব্যক্তিগতভাবে, জাতিসংঘের বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ক মিটিংয়ে যোগদান করেছি, আন্তর্জাতিক গবেষণামূলক কোর্স করেছি। সেখানে যা দেখলাম—আমাদের দেশ এখনও অনেক ক্ষেত্রেই পিছিয়ে আছে।
দুঃখের বিষয়, আমাদের সমাজের অনেক মানুষ প্রত্যেক পেশার মানুষকে সম্মান দিতে জানেন না। কারণ, শুধু ডিগ্রি অর্জন করলেই প্রকৃত শিক্ষিত হওয়া যায় না; নৈতিকতা ও সৃজনশীলতার অভাব থাকলে সে শিক্ষিত নয়, বরং গোঁড়ামি ও সংকীর্ণ মানসিকতার পরিচয় বহন করে।
একটি কথা মনে রাখুন—কাউকে যদি ছোট কোনো কাজ করতে দেখেন, তাহলে তাকে মূর্খ, অশিক্ষিত বা অযোগ্য ভাবা থেকে বিরত থাকুন। হতে পারে, তিনি আপনার পুরো বংশের সবার চেয়েও অধিক উচ্চশিক্ষিত, অধিক জ্ঞানী এবং অধিক অভিজ্ঞ। মানুষের মর্যাদা তার পেশায় নয়, তার চরিত্র, জ্ঞান, নৈতিকতা ও তাকওয়ায়।
আল্লাহর ওলী, আল্লামা নিজামুদ্দিন রুমী (রহ.) বলেছিলেন, "তোমার সামনে যাকে দেখবে, তাকেই তোমার থেকে উত্তম ভাববে।" এটাই আল্লাহর বন্ধুদের গুণ। আর আমরা?!
ইসলামে প্রত্যেক ছোট-বড় হালাল পেশাকে সম্মান করা হয়েছে। প্রত্যেক হালাল কাজ আল্লাহর দরবারে সম্মানিত। তাই সকল শ্রেণি-পেশার মানুষকে সম্মান করা উচিত। সব ধরনের কাজ শেখা উচিত বলে আমি মনে করি।
লিখলাম:
MD SAJIBUR RAHMAN
Department of Health Science, University of the People, America.
Ambassador (Award-Winning), University of the People, America.
UN-UNICEF-UNDP-UNITAR-CIQ(UK)-GIZ(GERMANY)-ACCENTURE (UK+IRE.Division)-UNIVERSITY OF CARDIFF (UK)-UNIVERSITY OF LEEDS (UK)-UN UNIVERSITY (JAPAN) Certified on various disciplines.
Comments
Post a Comment