কবিতা : "নাম আছে, মানুষ নেই"
"নাম আছে, মানুষ নেই"
কবি ক্বারী মুহাম্মদ আব্দুর রহমান আল সজিব
সমান রক্তে গাঁথা নাম, সমান পরিচয়ের রেখা,
তবু সম্পর্কের ভুবনে পড়ে থাকে অদৃশ্য এক ফাঁকা।
কোনো দিকেই প্রয়োজন নেই, নেই ডাক, নেই টান,
তবু এক হৃদয় পাহারা দেয়—অকারণ আপনজন।
অন্য হৃদয় নির্বিকার, খেয়ালহীন, নীরব,
দিন যায়, মাস যায়—চেনা মুখও থাকে অনির্বচনীয় নিরব।
খোঁজের দায় নেই তার, নেই অনুভবের ভার,
সমান আত্মীয় হয়েও যেন—পথচলা দুই ধার।
এক দিক স্মরণ রাখে নাম, সম্পর্ক, অতীত,
অন্য দিক স্মৃতির খাতায় রাখে না কোনো ইঙ্গিত।
এক দিক মানুষটাকে দেখে মানুষ হয়ে,
অন্য দিক দেখে কেবল পরিচয়—ভুলে যায় হৃদয়কে।
রক্তের সূত্রে কোনো ঘাটতি নেই,
ঘাটতি শুধু অনুভবের খেয়ালে, যত্নের ছায়ায় নেই।
কাগজে সমান আত্মীয়তা অটুট,
বাস্তবে এক দিক জীবিত—অন্য দিক মৃত।
এই সমাজে এমন সম্পর্ক বহু,
যেখানে খেয়াল রাখে একাই—অন্যজন থাকে দূরু।
কোনো বৈরিতা নেই, নেই অকারণ শত্রুতা,
তবু খেয়ালহীনতাই গড়ে তোলে—সম্পর্কহীনতা।
জীবন ছন্দে ছন্দে এগোয়, কবিতা রাখে সাক্ষ্য,
যেখানে নীরব অবহেলায় ভেঙে যায় রক্তের ন্যায্যতা।

Comments
Post a Comment